
ক্রীড়া ডেস্ক:১৩ সেপ্টেম্বর
শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের শেষ দিনে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও কুলগাও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়। আগামীকাল রবিবার থেকে শুরু হবে টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল ম্যাচ।
শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের শেষ দিনের প্রথম খেলায় কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে (গোলদাতা : শাহাদাত হোসেন আরফিন) টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ কদম মোবারক স্কুলের শাহাদাত হোসেন আরফিন এর হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী যুব দল চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।
বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় কুলগাও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ২ – ০ গোলে (গোলদাতা : বিকাশ নাথ ও মোঃ মেহেরাজ হোসেন) গভমেন্ট মুসলিম হাই স্কুলকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ কুলগাও স্কুলের মোঃ মেহেরাজ হোসেন এর হাতে পুরস্কার তুলে দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ মফিজুল হক ভুঁইয়া।
কোয়াটার ফাইনাল এর সময় সুচী :
১৩ সেপ্টেম্বর রবিবার :দুপুর ২.১৫ টায় : বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় বনাম চর চাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়
বিকাল ৩.১৫ টায় : বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ বনাম সালেহ জহুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়
১৪ সেপ্টেম্বর সোমবার : দুপুর ২.১৫ টায় : মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় বনাম পাঠানটুলী সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়
বিকাল ৩.১৫ টায় : কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় বনাম কুলগাও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।