1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

জুলাইয়ের গণহত্যা ও গণভোট রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::১ আগষ্ট

জুলাইয়ের গণহত্যাসহ সকল খুনের বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

 

“জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে” – ড. হামিদুর রহমান আজাদ

 

চট্টগ্রাম, ১ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর বহদ্দারহাট মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বহদ্দারহাট মোড় থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম এবং জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তের পিতা জাকির হোসাইন।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু আজও জনগণ দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক রাষ্ট্র পায়নি। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই রাজপথে নেমেছিল। সেই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশের প্রতিটি বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সবার একটাই দাবি, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, তৎকালীন সরকার কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ এবং দমন-পীড়ন চালিয়েও গণআন্দোলন দমাতে পারেনি। সরকার উপলব্ধি করেছিল যে আন্দোলনের অন্যতম শক্তি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। সে কারণে দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি দাবি করেন, অতীতেও বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে জামায়াত ধৈর্যের পরিচয় দিয়েছে এবং দল নিষিদ্ধ হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে স্বৈরাচারের পতনের আন্দোলনে অবিচল থেকেছে।

ড. আজাদ বলেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালানো হলেও এখন সেই অঙ্গীকার ভুলে যাওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছে। চারপাশে চাঁদাবাজদের রেখে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, শহীদদের রক্তের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই আন্দোলনে নিহত ও নির্যাতিতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না। তিনি বলেন, ওসমান হাদীসহ সকল শহীদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।

তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে আরও কঠোর কর্মসূচি আসতে পারে, তাই সবাইকে সাংগঠনিকভাবে প্রস্তুত থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের সকল শহীদকে সমান মর্যাদায় মূল্যায়ন করতে হবে এবং আহত ও নির্যাতিতদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার দলীয় দৃষ্টিভঙ্গির কারণে শহীদদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। একই সঙ্গে তিনি সরকারের সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বাজার ব্যবস্থাপনায় অদক্ষতার সমালোচনা করে বলেন, জনগণ আজ ন্যায়বিচার, জবাবদিহি ও সুশাসন প্রত্যাশা করছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, মহানগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, ডবলমুরিং থানা আমীর ফারুকে আযম, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, সদরঘাট থানা আমীর এম এ গফুরসহ চট্টগ্রাম মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট