1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

৫৪ বছরের বঞ্চনা: ১৩ শহীদের স্মৃতিবিজড়িত ‘ফেলা গাজী বাড়ী’ কেন আজও অবহেলিত?

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ


স্বাধীনতার ৫৪ বছর পার হতে চলেছে, অথচ যে বাড়িটি হওয়ার কথা ছিল আমাদের জাতীয় অহংকার, সেই বাড়িটির ভাগ্যে জুটেছে কেবল অবহেলা আর বঞ্চনা। আমরা বলছি চট্টগ্রাম  সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত ‘ফেলা গাজী বাড়ীর’ কথা। যে বাড়ি থেকে ১৩ জন বীর সন্তান দেশের তরে প্রাণ দিয়েছেন, সেই বাড়ির লোকজনকে বর্ষা মৌসুমে চলতে হয় হাঁটু সমান পচা পানি মাড়িয়ে।

এলাকাবাসীর অভিযোগ, গত পাঁচ দশকে অনেক জনপ্রতিনিধি এসেছেন এবং গিয়েছেন, কিন্তু এই রাস্তার দিকে কেউ ফিরেও তাকাননি। দীর্ঘ প্রতীক্ষার পর এবং বাড়িওয়ালাদের তীব্র উদ্বেগের মুখে বর্তমানে ড্রেন ও রাস্তার কাজ শুরু করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কিন্তু বাসিন্দারা বলছেন, এই কাজ হতে পারতো অনেক আগেই। সংবাদ মাধ্যমকে তারা বিষণ্ণতার সাথে জানান, বীর মুক্তিযোদ্ধাদের এই বসতভিটা কেন জনমনে প্রশ্ন জাগানোর মতো অবহেলিত হয়ে আছে, তার উত্তর কারোর কাছে নেই।

 

এই বাড়িরই একজন বাসিন্দা আক্ষেপ করে বলেন, “আমরা জীবনে ভাবিনি যে এত অবহেলার পাত্র হবো।” বর্তমানে ৩৮ নং ওয়ার্ডে নির্বাচনী ডামাডোল চলছে। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় ছোটখাটো উন্নয়নমূলক কাজ করলেও, এই মুক্তিযোদ্ধা বাড়ির রাস্তাটি যেন কারো নজরেই আসছে না। বাসিন্দাদের সোজাসাপ্টা প্রশ্ন—”এই বাড়ির কি অপরাধ? আমরা কি এই ওয়ার্ডের বাইরের মানুষ?”

 

অবহেলা নয়, এই বীর পরিবারের সদস্যরা চান যথাযথ সম্মান ও আধুনিক নাগরিক সুবিধা। এলাকাবাসীর দাবি, বর্তমান ড্রেন ও রাস্তার কাজ যেন দায়সারাভাবে না করে টেকসইভাবে সম্পন্ন করা হয়। ১৩ জন শহীদের রক্তের ঋণে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার সুফল যেন এই অবহেলিত জনপদে পৌঁছে—এমনটাই এখন সময়ের দাবি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট