1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

মাদকবিরোধী সংবাদ প্রচার করায় সাংবাদিককে সপরিবারে প্রাণনাশের হুমকি, জিডি

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

মাদকবিরোধী সংবাদ প্রচার করায় সাংবাদিককে সপরিবারে প্রাণনাশের হুমকি, জিডি

এসএম রুবেল ইনভেস্টিগেশন টীম অফ ক্রাইম সিন চাঁপাইনবাবগঞ্জ | ১৯ এপ্রিল, ২০২৬।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সংবাদ প্রচার ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আব্দুল ওয়াহাব ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে সাংবাদিকের বসতবাড়িতে গিয়ে বিবাদী কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির ঘটনায় আজ রোববার (১৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুল ওয়াহাব গত ১৭ এপ্রিল তার ব্যক্তিগত ফেসবুক পেজে মাদকবিরোধী একটি জনসচেতনতামূলক পোস্ট করেন। এর জের ধরে গত ১৮ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে তানিয়া (৩৫) নামক এক নারী সাংবাদিকের বাড়িতে চড়াও হন। বিবাদী তানিয়া এ সময় সাংবাদিকের স্ত্রী মোসা: সোনিয়া খাতুনকে উদ্দেশ্য করে চরম ঔদ্ধত্য প্রদর্শন করেন এবং তার স্বামীকে মাদকবিরোধী সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। অন্যথায় সাংবাদিকের পা ভেঙে দেওয়া এবং তাদের বাড়িতে মাদক রেখে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি প্রদান করেন তিনি। এমনকি এ সময় বাধা দিতে গেলে সাংবাদিকের বৃদ্ধ মাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

ঘটনার সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বর্তমানে সাংবাদিক আব্দুল ওয়াহাব ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সাংবাদিক আব্দুল ওয়াহাব জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায়। তিনি প্রশাসনের কাছে দ্রুত বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসেন বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট