1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

চুয়াডাঙ্গা কৃষক জোট কৃষি ও কৃষকের গূরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী বরাবর দাবিনামা প্রদান 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার 

 

বাংলাদেশের কৃষিতে গূরুত্বপূর্ণ অবদান রাখা চুয়াডাঙ্গা জেলাসহ এই অঞ্চলের কৃষি ও কৃষকের গূরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিনামা প্রদান করা হয়েছে।

অদ্য ৯ এপ্রিল ২০২৬ ইং বেলা ১২ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসো ও চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের পক্ষ থেকে চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক লুৎফুন নাহারের নিকট ১৩ দফা সম্মলিত দাবিনামা প্রদান করা হয়। একইসাথে রিসো ও কৃষকজোটের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

দাবিনামা গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, কৃষকরা যাতে প্রয়োজনীয় ডিজেল পায় সেজন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আপনারাও কৃষকদের সচেতন করবেন। আপনাদের এই গূরুত্বপূর্ণ দাবিনামা যথাযথ ভাবে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হবে।

১৩ দফা দাবির মধ্যে রয়েছে ১) চুয়াডাঙ্গা জেলায় একটি মাটি পরীক্ষাগার স্থাপন করা, ২) চুয়াডাঙ্গায় সবজি হিমাগার স্থাপন করা, ৩) ন্যায্য সেচমূল্য নির্ধারন ও বাস্তবায়ন করা, ৪) পানির অপচয় রোধে পরিকল্পিত সেচ ব্যবস্থা গড়ে তোলা, ৫) স্থানীয় নদী, খাল, বিল, জলাশয়গুলো উদ্ধার ও সংস্কার করে পানির রিজার্ভার হিসেবে প্রস্তুত এবং সেচ কাজে ব্যবহার উপযোগী করা, ৬) ফ্লেক্সিবল কৃষি ক্যালেন্ডার তৈরী, ৭) চুয়াডাঙ্গা জেলায় একটি কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন করা, ৮) বজ্রপাত থেকে কৃষকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, ৯) ট্রেনের মাধ্যমে অল্প খরচে কৃষকদের ফল, ফসল ও সবজি পরিবহনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা, ১০) ইউনিয়ন পর্যায়ে সার ডিলারের বিক্রয় কেন্দ্র স্থাপন এবং প্রতিটি ওয়ার্ডে সাব ডিলার নিয়োগ করা, ১১) সরকারীভাবে কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণের ব্যবস্থা করা, ১২) শুধুমাত্র কৃষকের জন্য ভর্তুকি মূল্যে ডিজেল ও সারের ব্যবস্থা করা, ১৩) শস্য বীমার ব্যবস্থা করা।

দাবিনামা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকজোটের সভাপতি এস.এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, জীবননগর উপজেলা কৃষকজোটের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, কৃষক জোটের সদস্য শাহজালাল, আব্দুল কাদির সোহান, কামরুজ্জমান সজল, জামান আক্তার, রিসো’র নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, মনিটরিং অফিসার মোঃ মামুনুর রশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট