1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

গফরগাঁওয়ের রাজনীতির শুদ্ধপ্রাণ ফজলুর রহমান সুলতান সাহেবের ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

 

 

“কীর্তিমানদের মৃত্যু নেই”—এটি যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ধরা দেয় গফরগাঁওয়ের রাজনৈতিক ইতিহাসের অন্যতম পথপ্রদর্শক, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত ফজলুর রহমান সুলতান সাহেবের জীবনীতে।

 

গফরগাঁওয়ের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, গফরগাঁও উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, অবিভক্ত ময়মনসিংহ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য হিসেবে তাঁর অবদান ছিল অনন্য ও অবিস্মরণীয়।

তিনি ছিলেন গফরগাঁওয়ের রাজনৈতিক ইতিহাসে এক প্রজ্ঞাবান, নীতিনিষ্ঠ ও পরিছন্ন রাজনীতিবিদের প্রতিচ্ছবি।

 

প্রয়াত এই নেতা ছিলেন একজন পরিছন্ন, আদর্শনিষ্ঠ ও নির্লোভ রাজনীতিবিদ। তিনি শুধু রাজনীতিবিদ নন, ছিলেন মানুষের হৃদয়ের নেতা।

 

গফরগাঁওয়ের মানুষ আজও তাঁকে স্মরণ করে একজন সাহসী, নীতিবান, নির্লোভ ও মানবিক জননেতা হিসেবে।

তাঁর মতো নেতৃত্ব আজকের রাজনীতিতে বিরল—এমনটাই বলছেন গফরগাঁওবাসী।

 

আজ (০৬ এপ্রিল) তাঁর ১১তম মৃত্যুবার্ষিকীতে গফরগাঁওবাসী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে এই কিংবদন্তি রাজনীতিবিদকে।

 

মৃত্যুবার্ষিকীতে আজ সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল কুদ্দুস দুলাল, সাবেক সদস্য মোশাররফ হোসেন, পৌর বিএনপি নেতা শফিক আহমেদ, পৌর বিএনপি সাবেক সদস্য সেলিম আহমেদ, বাবুল মিয়া, সালটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জালাল শেখ,সাবেক সভাপতি ওয়াজ উদ্দিন, উপজেলা জাসাসের সাবেক সদস্য অলিউল্লাহ জীবনসহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

দোয়া পরিচালনা করেন, উপজেলা উলামা দলের সদস্য মাও ইমন।

 

তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়—মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট