1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

গোদাগাড়ীতে ই-কমার্স ওয়েবসাইট ‘সেলার বিডি ডট কম’-এর যাত্রা শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা-তে প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন কেনাকাটার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি ডট কম’। সোমবার(৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের আলম সুপার মার্কেট-এ এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।

 

গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস-এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সরকারি কলেজ-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী ডাইংপাড়া বাজার ব্যবসায়ী সংগঠনের (বণিক সমিতি) সভাপতি আসাদুজ্জামান মিলন এবং গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর সহকারী প্রধান শিক্ষক আসরাফুজ্জামান মাসুম-সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ই-কমার্স মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। গোদাগাড়ীর মতো এলাকায় এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সেলার বিডি ডট কম-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

 

সেলার বিডি ডট কম-এর উদ্যোক্তা সোহেল রানা বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু করলাম। রাজশাহীসহ সারা বাংলাদেশের ক্রেতারা এখন থেকে সেলার বিডি-র মাধ্যমে অনলাইনে নিরাপদে এবং বিশ্বস্ততার সাথে কেনাকাটা করতে পারবেন।”

 

এছাড়া নির্বাহী পরিচালক নওরেজ শরীফ বলেন, “এই প্রথম আমরা এআই প্রযুক্তি ব্যবহার করে সঠিক পণ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়াকে মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছি।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ওয়েবসাইটটির বিভিন্ন ফিচার ঘুরে দেখেন এবং নতুন এই উদ্যোগকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট