1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, জেলা প্রতিনিধি ঃ

একতা, সম্প্রীতি ও জেলার মানুষের কল্যাণের অঙ্গীকারকে সামনে রেখে বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক তাৎপর্যপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং আহ্বায়ক মোল্লা মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের বাদামতলাস্থ অ্যাডভোকেট জাহিদুল ইসলামের চেম্বারে (ফোরামের অস্থায়ী কার্যালয়) এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভাস্থলটি পরিণত হয়েছিল মিলনমেলা ও ভবিষ্যৎ পরিকল্পনার এক প্রাণবন্ত কেন্দ্রে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বরেণ্য সাংবাদিক মোঃ খলিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি সংগঠনের শক্তি নিহিত থাকে তার সদস্যদের দায়িত্বশীলতা ও আন্তরিকতায়। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে সংগঠন শুধু গতিশীলই নয়, হয়ে ওঠে মানুষের আস্থার প্রতীক। তিনি চট্টগ্রামে বসবাসরত বাগেরহাটবাসীর কল্যাণে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. নজরুল ইসলাম খান। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ মোস্তফা কামাল, মোঃ রাসেল মোল্লা, মোহাম্মদ মিজানুর রহমান, সাংবাদিক মোহাম্মদ শাহিন আলম, মোহাম্মদ আদমান, মোহাম্মদ রাজু আহমেদ,মোঃ কামরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের বক্তব্যে উঠে আসে প্রবাসী বাগেরহাটবাসীর অধিকার, সহযোগিতা ও পারস্পরিক বন্ধনের বিষয়টি।
সভাপতির বক্তব্যে মোল্লা মোঃ সরোয়ার হোসেন বলেন, “সংগঠন গড়ে তোলাই আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়; বরং এই সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার।” তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, আগামী ২০ এপ্রিল ২০২৬-এর মধ্যে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। পাশাপাশি নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের কথাও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই সভা বাগেরহাটবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং একটি শক্তিশালী, সেবামুখী সংগঠন গঠনের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট