1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক |

 

২০২১ সালের এই দিনে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমিয়েছিলেন পরোপকারী ও স্নেহময়ী নারী শাহানাজ বেগম। আজ তার পঞ্চম মৃত্যুবার্ষিকী।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল প্রয়াণে পরিবার ও নিকটাত্মীয়দের মাঝে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজও অপূরণীয়। শাহানাজ বেগম তার জীবদ্দশায় অত্যন্ত ধর্মপ্রাণ ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় তার ভাগিনা মোঃ রাশেদ খান দেশবাসী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের কাছে দোয়া চেয়েছেন।

 

এক আবেগঘন বার্তায় রাশেদ খান বলেন, “আমার প্রিয় খালামনি শাহানাজ বেগম ছিলেন আমাদের পরিবারের বটবৃক্ষের মতো। তার অভাব আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করি। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।”

 

উল্লেখ্য, শাহানাজ বেগমের জন্ম ১৭৭১ সালের ১ জানুয়ারি হলেও তার কর্মময় জীবন ও মানুষের প্রতি ভালোবাসা তাকে দীর্ঘকাল স্মরণীয় করে রাখবে। আজ বাদ আসর মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট