1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

সাঁথিয়ায় আগুণে পুড়ে গরু-ছাগল ও বসত ঘর ভস্মিভূত, সর্বশান্ত কৃষক।

সাঁথিয়ায় আগুণে পুড়ে গরু-ছাগল ও বসত ঘর ভস্মিভূত, সর্বশান্ত কৃষক।
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

এম. এ হাই, সাঁথিয়া পাবনা প্রতিনিধি :-

 

পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে কৃষক মোতালেব হোসেনের ৩টি ঘর, আসবাবপত্র, ৫টি গরু ও ৩টি ছাগল পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলা আর-আতাইকুলা ইউনিয়নের পদ্মবিলা গ্রামে-এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ই মার্চ ) রাত আনুমানিক ৮ টার দিকে কৃষক মোতালেব হোসেন এর রান্না ঘর থেকে আগুণের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুণের লেলিহান শিখা তার বসতঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে আগুণ নিভানোর প্রাণপণ চেষ্টা করে। ততক্ষনে কৃষক মোতালেবের ৩টি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র, ৫টি গরু ও ৩টি পুড়ে ভস্মিভূত হয়।

প্রতিবেশী সেলিম হোসেন জানান, কৃষক মোতালেবের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা আগুণ নিভানোর চেষ্টা করে ততক্ষনে আগুণে সব পুড়ে শেষ হয়ে যায়।

 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষক মোতালেব জানান, আগুণে আমার ঘর ও গরু-ছাগল পুড়ে প্রায় ১০/১২লক্ষ টাকার ক্ষতি হওয়ায় আমি এখন সর্বশান্ত। বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।

 

সাঁথিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বাসুদেব নাথ জানান, আগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে খবর আসে আগুণ নিভানো হয়েছে, এ খবর পেয়ে আমরা স্টেশনে ফিরে আসি।

 

এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্থ পরিবার সহযোগিতার আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট