1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

সৌদি আল-খারিজে মিসাইল হামলায় এক বাংলাদেশী নিহত

নার্গিস আক্তার মুন্নি কিশোরগঞ্জ সদর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নার্গিস আক্তার মুন্নি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাসিন্দা মোঃ রইছ উদ্দিনের ছেলে সৌদি প্রবাসী মোঃ বাচ্চু মিয়া (৩৫) সৌদি আরবের আল-খারিজ শহরে মিসাইল হামলায় নিহত হয়েছেন।
জানা যায়, ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রবাসে থেকে তিনি পরিবারের জীবিকা নির্বাহের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন এবং পরিবারকে সচ্ছল করার চেষ্টা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় ঘটনাস্থল থেকে তার মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়। এ মর্মান্তিক সংবাদ দেশে পৌঁছালে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে তারা বাচ্চু মিয়ার মৃত্যুর খবর পান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
এই ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থানীয়রা আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছেন, যেন তিনি নিহতকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট