1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

পটিয়ায় আজ সাতগাছিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ: ব্যাপক প্রস্তুতি

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:

 

আজ ২ মার্চ সোমবার ১৭ ফাল্গুন পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলে পীরানে পীর দস্তগীর, শেখ মীর মহিউদ্দিন গাউসুল আজম বড়পীর আবদুল কাদের জিলানী (কঃ) এর ঐতিহাসিক পবিত্র ওরশে মোকাদ্দাস মহাসমারোহে অনুষ্ঠিত হবে। ঐদিন লাখ লাখ আশেক, ভক্ত, মুরিদানের উপস্থিতিতে দিনব্যাপি খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, ইফতার, গিয়ারভী শরীফ, মিলাদ মাহফিল, জিকির, সেমা মাহফিলসহ আখেরী মোনাজাত এবং সবশেষে সাহরী তবারুক বিতরণের মধ্য দিয়ে ওরশ শরীফের কর্মসূচী শেষ হবে।
ওরশ উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছূফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)।
উক্ত ওরশ শরীফ সফল করার জন্য আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, সূফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেক ভক্ত বার্ষিক ওরশ যোগদান করে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট