1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

পটিয়ায় এপেক্স ক্লাবের উদ্যােগে মাসব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ইফতার, মাসব্যাপী পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচির উদ্বোধন ও মরহুম অধ্যক্ষ মাওলানা কাজী আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.)এর স্মরণে বিশেষ দোয়া মাহফিল
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হযরত আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম আলহাজ মাওলানা কাজী আনোয়ারুল ইসলাম খাঁন (রহ.)–এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ক্লাবের পরিচালকবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।আয়োজকেরা জানান, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ সময় এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং কোরআনের আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে কোরআন শরীফ বিতরণের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি ও ডিনার নোটিশ সম্পাদক
মোহাম্মদ আবু হেনা এবং ফেলোশিপ ও পাবলিক রিলেশনশিপ পরিচালক মো.ল নাঈম আলমদার। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর জাতীয় সহসভাপতি নাসিম আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা–৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মোহাম্মদ লিয়াকত আলী, সাবেক জেলা গভর্নর মোহাম্মদ কামাল পাশা ও মোহাম্মদ দিদারুল ইসলাম খাঁন, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব চিটাগাংয়ের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন,
এ ছাড়া ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা সেক্রেটারি মো. আরিফ খান, ট্রেজারার মো. আব্দুল্লাহ ফারুক রবি, ক্লাব ডিরেক্টর আব্দুর রহিম খন্দকার ও
মোহাম্মদ ফারুক হোসাইন, নুরুল ইসলাম, আবুল হাসান আজাদ হিরু, জোনায়েদ সারওয়ার রিমন, আরাফাত খাঁনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাফেজ মো. তামজিদুল ইসলাম খাঁন দোয়া ও মোনাজাত, মিলাদ পরিচালনা করেন। পরে অতিথিরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট
মোহাম্মদ সরোয়ার শাহ্ আমিরীর কাছে হস্তান্তর করেন।
বক্তারা বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়; এটি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেয়। কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট