1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

সেনহাটি ইউনিয়নে জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

জাহিদ হোসেন,
বিশেষ প্রতিনিধিঃ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া সেনহাটি ইউনিয়ন শাখার উদ্যোগে “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলার পথের বাজারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কবিরুল ইসলাম, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মুশফিকুর রহমান, সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রওশন আজাদ সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের মাহফিলের সভাপতিত্ব করেন সেনহাটি ইউনিয়ন জামাতের আমির মোল্লা শফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেনহাটি ইউনিয়ন জামাতের সেক্রেটারি শহিদুল ইসলাম মানিক। সভায় বক্তারা মাহে রমজানের ফজিলত, সংযম ও তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের মাস। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে রমজানের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের আগামীর ন্যায় ও ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামীর ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কবিরুল ইসলাম এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট