1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবি নিয়ে মিথ্যা অপপ্রচার ও চাঁদাবাজি ‘র’ এজেন্ট ও সাইবার ক্রাইমার মুখোশধারী শীর্ষ প্রতারক গ্রেফতার ইয়াকুবের পতনের নেপথ্য কাহিনী চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল

নাচোলে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান

Md Shahidul islam
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

আবুল হোসেন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন।

সোমবার (সকাল সাড়ে ৯টা) পৌর জামায়াতের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের ফুলবাগান ও হাসপাতাল প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অভিযানে উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, পৌর সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন ও নেজামপুর ইউনিয়ন আমীর ওবাইদুল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় সংসদ সদস্যের পক্ষ থেকে ঝাড়ু, বর্জ্য অপসারণ সরঞ্জামসহ বিভিন্ন পরিচ্ছন্নতা সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানি সরদারের সভাপতিত্বে উপজেলা মিনি কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের আন্তরিক সেবক। তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, দাপ্তরিক স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বিশেষভাবে রাস্তায় যানবাহন থেকে চাঁদাবাজদের চিহ্নিত করে তাদেরকে এ অপকর্ম থেকে ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নাচোল এলাকায় রাসায়নিক সার সিন্ডিকেটের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

এ সময় নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াত ইসলামীর নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

সচেতন মহল মনে করছে, একজন নবনির্বাচিত সংসদ সদস্যের সরাসরি অংশগ্রহণে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাস্থ্য প্রতিষ্ঠানে ইতিবাচক বার্তা দেবে এবং সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট