1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

একটি হৃদয় বিদারক ঘটনাঃ নিখোঁজের ৫৮ ঘণ্টা পর হালদা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মিলন বৈদ্য শুভ (চট্টগ্রাম):
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

মিলন বৈদ্য শুভ (চট্টগ্রাম):

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় হালদা নদী থেকে নিখোঁজের ৫৮ ঘণ্টা পর মোহাম্মদ সাব্বির (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া ছায়ারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাব্বির রাউজানের উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মানুউল্লাহ চৌধুরী বাড়ির আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ১২টার দিকে পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় একটি ওরস থেকে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন সাব্বির ও তার কয়েকজন বন্ধু। মেলায় দুই দল যুবকের মধ্যে কথা–কাটাকাটির জেরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মধ্যরাতে নদীর মাঝখানে নৌকায় উঠে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় তিনজন নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে দু’জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির নিখোঁজ হন। সঙ্গে থাকা যুবকেরা দাবি করেন, হামলার সময় সাব্বিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়।
সাব্বিরের সঙ্গী মোহাম্মদ মারুফ বলেন, “কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বিরকে মাথায় আঘাত করলে আমরা নদীতে ঝাঁপ দেই। আমরা দু’জন কোনোমতে বাড়ি পৌঁছাই, কিন্তু সাব্বিরকে আর খুঁজে পাইনি।”
নিখোঁজের পর থেকে পরিবার ও স্থানীয়রা হালদা নদীতে খোঁজাখুঁজি চালান। অবশেষে ৫৮ ঘণ্টা পর মঙ্গলবার সকালে ছায়ারচরে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে হালদা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে।
হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী বলেন, “ওরসের মেলায় দুই দল যুবকের ঝগড়ার জেরে হামলার ঘটনা ঘটে। এ সময় সাব্বির নদীতে পড়ে যান। আজ সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।”
লাশ সনাক্তের পর পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
সাব্বিরের চাচা মো. মোতালেব বলেন, “আমরা লাশ সনাক্ত করেছি। এ কষ্ট সহ্য করা যায় না। কেন আমার ভাইপোকে এভাবে মরতে হলো? প্রশাসনের কাছে আমরা বিচার চাই।”
মা মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যারা আমার ছেলেকে মেরে ফেলেছে, তাদের বিচার আল্লাহর কাছে চাই। কিন্তু আমার ছেলেকে তো আর ফিরে পাবো না। আমার সাব্বির কই……বাবা, ঘরে আয়।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট