1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা আজ শপথ.খুলনা থেকে কেউ নেই!

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//

 

নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিতে যাচ্ছেন বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা।বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় থাকছেন ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তবে ঘোষিত তালিকায় গুরুত্বপূর্ণ বিভাগ খুলনা থেকে কাউকে স্থান না দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু হয়েছে।এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরবর্তী ধাপে বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ঘোষিত তালিকা অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, আ ন ম এহছানুল হক মিলনসহ ২৫ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন।একইসঙ্গে শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ববি হাজ্জাজসহ ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করবেন।দলীয় সূত্র জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি কয়েকজন টেকনোক্র্যাটকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বাড়ানো যায়। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ কয়েকজন টেকনোক্র্যাট পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন।
এদিকে ঘোষিত মন্ত্রিসভার তালিকায় দক্ষিণ- পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ অঞ্চল খুলনা বিভাগের কোনো প্রতিনিধির নাম না থাকায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা থাকা সত্ত্বেও খুলনা অঞ্চলের প্রতিনিধিত্ব না থাকা আঞ্চলিক ভারসাম্যের প্রশ্ন উত্থাপন করতে পারে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গঠিত এই মন্ত্রিসভা দলীয় জ্যেষ্ঠ নেতৃত্ব, কৌশলগত অগ্রাধিকার ও প্রশাসনিক বিবেচনায় সাজানো হয়েছে। শপথের পর দ্রুত মন্ত্রণালয় বণ্টন ও সরকারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট