1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকের) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ রোগীর চিকিৎসা সেবা শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহ বধূর কোতোয়ালীতে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক -৭ নারী পুরুষ…! দীর্ঘদিন পর কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমী. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি স্কেভেটার জব্দ কুন্দপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ হিন্দু মহাজোট এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল ইপিজেডে ওএমএস ট্রাক সেইলে বিক্রয় কার্যক্রম অব্যাহত চাঁপাইনবাবগঞ্জের রহানপুরে কুখ্যাত মাদক দম্পতিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিজয়ী বিএনপি মনোনীত এম এ হান্নান-কে জামায়াত মনোনীত অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম ফুল দিয়ে সরাসরি শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ বিনিময় করেন।
শনিবার(১৪ ফেব্রুয়ারী) দুপুরে নাসিরনগর কলেজ মোড়স্থ চেয়ারম্যান অফিসে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক মহলে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সাক্ষাতে আমিনুল ইসলাম বলেন, “নির্বাচন শেষ। এখন সময় নাসিরনগরের মানুষের উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার। এলাকার সার্বিক উন্নতিতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
এর আগে এক ভিডিও বার্তায় নির্বাচন অংশগ্রহণকারী নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বিজয়ী এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের এম এ হান্নান পেয়েছেন ৬৭,৭৭৩ ভোট। ঘোড়া প্রতীকের অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫,১২১ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম পেয়েছেন ২৩,৮৮৮ ভোট।
স্থানীয় নেতাকর্মী ও সচেতন মহল এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎকে গণতান্ত্রিক সংস্কৃতির উদাহরণ হিসেবে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এ ধরনের আচরণ ভবিষ্যতে রাজনৈতিক পরিবেশকে আরও ইতিবাচক করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট