1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবি নিয়ে মিথ্যা অপপ্রচার ও চাঁদাবাজি ‘র’ এজেন্ট ও সাইবার ক্রাইমার মুখোশধারী শীর্ষ প্রতারক গ্রেফতার ইয়াকুবের পতনের নেপথ্য কাহিনী চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম ঠিকাদার কল্যাণ সমিতি গঠন,সভাপতি আহমেদুল কবির (নিপু), সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ (টিটু)

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে ঠিকাদারদের কল্যাণ ও পেশাগত স্বার্থ রক্ষায় গঠিত হয়েছে নতুন ঠিকাদার কল্যাণ সমিতি।গতকাল সকাল ১১টায় অধিদপ্তরের হলরুমে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঠিকাদার আহমেদুল কবির (নিপু) এবং সঞ্চালনা করেন ঠিকাদার মোহাম্মদ বোখারী আজম। সভায় বক্তব্য রাখেন মোঃ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ সাইফুল ইসলাম,মোহাম্মদ বখতিয়ার চৌধুরী,যুদৃষ্টি দাসসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।

বক্তারা সমিতির লক্ষ্য, ঠিকাদারদের পেশাগত সমস্যা, সরকারি কাজের গুণগত মান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।পরবর্তীতে উপস্থিত সকল ঠিকাদারের

সর্বসম্মত সিদ্ধান্তে (২০২৬–২০২৭) মেয়াদের জন্য ৯ সদস্যবিশিষ্ট ঠিকাদার কল্যাণ সমিতি গঠন করা হয়। এতে আহমেদুল কবির (নিপু) সভাপতি এবং মোহাম্মদ আবদুল্লাহ (টিটু) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক: এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

সাংগঠনিক সম্পাদক: সৈয়দ সাজেদুল করিম (সাজু)অর্থ সম্পাদক: মোহাম্মদ বোখারী আজম সদস্য: মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ বখতিয়ার চৌধুরী

সভায় নেতৃবৃন্দ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে সরকারি উন্নয়নমূলক কাজ যথানিয়মে, সুষ্ঠু ও মানসম্পন্নভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা-চক্রের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট