
আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা—পুলিশ সুপার শফিকুল ইসলামের”
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার // রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকায় আজ ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায়* খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন -রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের কৃতি সন্তান* খুলনা জেলার ডিসি ট্রাফিক ও ডিসি প্রসিকিউশন পুলিশ সুপার কেএমপি শফিকুল ইসলাম।এসময় পুলিশ সুপার শফিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এড. সাইফুল ইসলাম* খুলনা জেলা জজ কোর্ট ও গোয়াড়া গ্রামের বাসিন্দা মোল্লা জাহাঙ্গীর আলম। এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি ছিল আনুষ্ঠানিক ও সম্মানজনক — যা খুলনা-৪ আসনের নতুন এমপি আজিজুল বারী হেলালের প্রতি এলাকাবাসী ও প্রশাসনের সমর্থন ও আশাবাদের প্রতীক।এ সময় আজিজুল বারী হেলালের সঙ্গে উপস্থিত ছিলেন_খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর শেখ, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম এ আ. মালেক, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য,রূপসা থানা যুবদল নেতা এল,এম মুরসালিম ইসলাম (রনি), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মোস্তাইন শেখসহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।