1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শনে শিক্ষা মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী : ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল ৩য় প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জিতেছে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে

সাঁথিয়ায় জামায়াত, বিএনপি’র পাল্টাপাল্টি অভিযোগ

সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 

সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি:

বিএনপির লোকজন পায়ে পারা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন। তারা দাড়িপাল্লার সমর্থকদের মারপিট করে নিজেরাই আবার থানায আগে গিয়ে অভিযোগ করেছেন।
৬৮ পাবনা-১ সাঁথিয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বুধবার (১১ ফেব্রয়ারী) দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি সংবাদ সম্মেলনে বলেন বিএনপির সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পায়ের উপর পা দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করছে । ধানের শীষের প্রার্থী শামসুর রহমানের স্যালক বিভিন্ন সময় দাড়িপাল্লার সমর্থকদের হুমকী ও মারপিট করছে । মঙ্গলবার দিবাগত রাতে শামসুর রহমানের স্যালক শামীম আমার সমর্থকদের মারপিট করেছে। মারপিটের ঘটনায় ৪/৫ জন আহত হয়েছে। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ করে বলেন, গতকাল রাতে ধোপদহ ইউনিয়নের পাছধপাদহ গ্রামে বিএনপি প্রার্থী শামসুরের শ্যালক শামীম এর নেতৃৃত্তে শাহাদাত,মুন্নাফ রাসেল সহ কয়েকজন উশৃংখল কর্মী সন্ত্রাসী কায়দায় জামায়াতের নেতাকর্মীদের হামলা চালায় এবং এ ঘটনায় আহত ৩/৪ জন আহত হয়েছে। আহত নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিক্ষুদ্ধ গ্রামবাসী তাদের কে মারতে দেখে সম্মিলিত ভাবে তাদের বাঁচাতে এগিয়ে আসে।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে করে। নিজেরাই ঘরের জানালা জানালা ভেঙে জামাতের উপর চাপানোর জন্য থানায় অভিযোগ দায়ের করেছে। তিনি আরো বলেন, কোথায় কে ভোট দিবেন সেটা বড় কথা নয়।সবাইকে ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে আসতে হবে।তিনি ভোটের পরিবেশ সুষ্ঠ রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে করমজা ইউনিয়নের ৮টা কেন্দ্রেই প্রশাসনের বিশেষ নজরদারি রাখার দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা যুব সমাজের সভাপতি মেহেদী হাসান, বিবিরের সহ আইন বিষয়ক সম্পাদক মোহস্তাসিম বিল্লাহ সাদ, জেলা শিবির সভাপতি মুন্নাফ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট