1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল

জাহিদ হোসেন, ভ্র্যাম্যমান প্রতিনিধি

খুলনা দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল। এই ফুলের সমারোহে দেখে উপজেলা পরিষদ এখন দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। প্রতিদিন উপজেলা পরিষদে সেবা নিতে আসা জনসাধারণ এ দৃষ্টিনন্দন পুষ্প কানন দেখে মুগ্ধ হচ্ছেন। সেই সাথে ফুলের আকর্ষণে নানা প্রজাপতির মিলন ঘটছে। উপজেলা পরিষদে গেটে ডুকলেই চোখে পড়ে সাজানো গোছানো নানা রকম সুন্দর ফুলের বাগান। ফুটে রয়েছে হরেক রকম ফুল। উপজেলা পরিষদের সৌন্দর্য ছড়াচ্ছে এই ফুলবাগান। পরিষদের প্রবেশের পথে রাস্তার দু; পাশেই গাঁদা ফুলের সমারোহ দেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণটি সৌন্দর্যে ভরে উঠেছে যা দেখে সেবা দানকারীদের মন কেড়ে নিয়েছে বিভিন্ন ধরনের ফুলের গন্ধ। প্রতিদিন অসংখ্য মানুষ ফুল দেখতে এসে ফুলের ছবি সহ সেলফি তুলছে। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনুর অর রশিদ পরিকল্পিতভাবে ফুলের বাগান তৈরি করেছে। বাগানে রয়েছে গোলাপ, জবা, গন্ধরাজ, কসকস, জুই,গান্দা, ডালিয়া, সূর্যমুখী সহ অসংখ্য নাম না জানা বিভিন্ন প্রজাতির ফুল। বসন্তের আগমনে সমস্ত গাছে ফুল ফুটেছে। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান জানান, ফুল মনের প্রশান্তি দেয়, পরিবেশ সুন্দর রাখে, ফুলের পরিচর্যা দেখে পরিষদের ভিতরে চলাচলকারীরা তৃপ্তি পায়। একজন ভ্যানচালক বলেন, দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে এমন একটি ফুলের বাগান করাই দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সুন্দর উদ্যোগে স্বাগত জানাই। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনুুর অর রশিদ যোগদান করার পর থেকেই পরিকল্পনা হাতে নেয়।দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলের বাগান করছেন। ফুলের প্রতি সকল ছোট-বড়দের শখ রয়েছে। দিঘলিয়া উপজেলা পরিষদে এখানে আসলে মনটা ফুলের মত পবিত্র হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট