1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

বাঙ্গালহালিয়ায় ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি)
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

বাঙ্গালহালিয়ায় ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম:রাঙামাটির রাজস্থলী উপজেলার যৌথখামার বাঙ্গালহালিয়ায় অবস্থিত ওঁকারেশ্বর মঠ ও মিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি এবং পরমহংস ১০৮ যোগাচার্য্য শ্রী শ্রী বাবামনি জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, ধর্মীয় মহাসম্মেলন ও গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাতৃ পূজা ও পিতৃ পূজা–২০২৬ উপলক্ষে এক মহতী ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওঁকারেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিল শ্রীশ্রী জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস) বাংলাদেশ।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গুরুবন্দনা, গীতাপাঠ প্রতিযোগিতা, মাতৃ বন্দনা, মাতৃ সংগীত পরিবেশন, গীতাযজ্ঞের শুভ অধিবাস, শ্রীশ্রী গুরু পূজা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, মাতৃ পূজা, পিতৃ পূজা, গঙ্গা আহ্বান, বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ এবং দিবারাত্রি অন্নপ্রসাদের সুব্যবস্থা।

মহতী অনুষ্ঠানে শুভ আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ১০৮ যোগাচার্য্য পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ (বাবামনি)। এছাড়াও উপস্থিত ছিলেন জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী, সমরনাথ ব্রহ্মচারীসহ বিভিন্ন মঠ ও মন্দিরের সাধু-সন্ত মহারাজগণ এবং সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আশ্রমের গৃহীত ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে মূল মন্দির, সাধু নিবাস, ভক্ত নিবাস, অনাথ আশ্রম, ছাত্র নিবাস, বৃদ্ধাশ্রম, সংস্কৃত কলেজ, দাতব্যচিকিৎসা কেন্দ্র ও গো-শালা নির্মাণ। এসব মহতী প্রকল্প বাস্তবায়নে ভক্তদের স্বেচ্ছা অনুদান ও প্রণামী গ্রহণ করা হবে বলে আয়োজকরা জানান। এ বিষয়ে যোগাযোগের জন্য বিকাশ নম্বর: ০১৮১৪৯৭৭৭৮৪।

উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের অংশগ্রহণে পুরো এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট