1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

‎কেস্টগার্ডের মাধ্যমে বন্দি বিনিক্তিতে ভারতে গেলো ২৩ জেলে, বাংলাদেশে এলো১২৮

ম ম রবি বাবুয়া বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

‎‎কেস্টগার্ডের মাধ্যমে বন্দি বিনিময় চুক্তিতে ভারতে গেলো ২৩ জেলে, বাংলাদেশে এলো ১২৮
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
‎
‎বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ২৩ জেলেকে। আর ভারত থেকে বাংলাদেশে এসেছে ১২৮ জেলে। দেশের ১২৮ জেলেকে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলার কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জেলেকে আটক করে।
‎
‎অপরদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।
‎
‎পরবর্তীতে আজ শুক্রবার বিকেলে বাংলাদেশি জেলেদের বোটসহ মোংলায় কোস্ট গার্ড দপ্তরে আনার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
‎উল্লেখ্য, ভারতীয় জেলেরা বাংলাদেশে ৩ মাস ৯ দিন ও বাংলাদেশের জেলেরা ভারতে আড়াই মাস কারাভোগ করেন।
‎
‎

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

‎বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তিতে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ২৩ জেলেকে। আর ভারত থেকে বাংলাদেশে এসেছে ১২৮ জেলে। দেশের ১২৮ জেলেকে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলার কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎‎শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ১৮ ও ২৩ অক্টোবর ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জেলেকে আটক করে।

‎ অপরদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

‎পরবর্তীতে আজ শুক্রবার বিকেলে বাংলাদেশি জেলেদের বোটসহ মোংলায় কোস্ট গার্ড দপ্তরে আনার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ভারতীয় জেলেরা বাংলাদেশে ৩ মাস ৯ দিন ও বাংলাদেশের জেলেরা ভারতে আড়াই মাস কারাভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট