
মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি) ফটিকছড়িতে সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উদযাপন
হাজার হাজার আশেক-ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের খলিফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী, ইউছুফের ছানি, জামালে মোস্তফা, হযরত শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ (বাবা ভান্ডারী)’র সুযোগ্য নাতি, সুফীকুল শিরোমনি, শাইখুল ইসলাম, আলহাজ্ব শাহ্ সুফি মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল হাচানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর ৮৯তম পবিত্র খোজরোজ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যে দিয়ে মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া রহমান (মঈনীয়া) মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধি নিষেধ থাকায় পূর্বের ঘোষিত নির্দিষ্ট আরিখ মহান ২৭শে মাঘ এর পরিবর্তে ১২ মাঘ ২৬ জানুয়ারি সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত খোশরোজ শরীফ পালন করা হয়। এতে ছদারত ও আখেরি মোনাজাত পরিচালনা করেন সৈয়দ গোলামুর রহমান প্রকাশ (বাবাভান্ডারীর) নাতি সৈয়দ মঈনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারীর নয়নের মনি, আওলাদে গাউছুল আজম, গাউছিয়া রহমান (মঈনীয়া) মঞ্জিলের সাজ্জাদানশীন, আলহাজ্ব শাহ ছুফী মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ আল হাচানী আল ওয়াল হোসাইনী মাইজভান্ডারী (ম.)। তিনি বলেন, যদি কেউ কোন বিপদে পড়েন, তাহলে মাইজভান্ডারী ত্বরিকার পবিত্র সাজারা শরীফ পাঠ করে আল্লাহর দরবারে দোয়া চাইলে মুশকিল আচান হবে ইনশাআল্লাহ। আশেকানে গাউছিয়া রহমানিয়া মঈনীয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে পবিত্র খোজরোজ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মাজার গোসল, মাজার জেয়ারত, গিলাফ পরিধান, আতর ছিটানো, জিকির আজকার, মিলাদ ও ওয়াজ মাহফিল, তবারোক বিতরণ। পবিত্র খোজরোজ শরিফে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার আশেক-ভক্ত-মুরিদরা এসে সমবেত হয় এবং হুজুরের ফয়েজ হাসিলের জন্য প্রার্থনা কামনা করেন। এছাড়াও আশেকানে গাউছিয়া রহমানিয়া মঈনীয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শতাধিক স্বেচ্ছাসেবক ওরশ শরীফ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করেন গাউছিয়া রহমান (মঈনীয়া) মঞ্জিলের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহ ছুফী মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ আল হাচানী আল ওয়াল হোসাইনী মাইজভান্ডারী (ম.)।