1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

ভোটের নিরাপত্তায় ৫৩ বিজিবির রণপ্রস্তুতি’ ১৯ চেকপোস্টে কড়া তল্লাশি, আকাশপথেও নজরদারি

এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

ভোটের নিরাপত্তায় ৫৩ বিজিবির রণপ্রস্তুতি’ ১৯ চেকপোস্টে কড়া তল্লাশি, আকাশপথেও নজরদারি

এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার’ চাঁপাইনবাবগঞ্জ’

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে’ নির্বাচনী নিরাপত্তায় কঠোর বিজিবি’ ১৯ টি’ চেকপোস্টে তল্লাশি, নামছে ১৫ প্লাটুন সদস্য’ থাকছে ডগ স্কোয়াড ও হেলিকপ্টার’ নিশ্ছিদ্র পাহারায়-৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের মহড়া’ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থায়ী ও অস্থায়ী মোট ১৯টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে এই তৎপরতা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ২৫ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৩টায় জেলার মাল্টিপারপাস শেডে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান,পিএসসি তিনি জানান।

ভোটের নিরাপত্তায় ৫৩ বিজিবির রণপ্রস্তুতি’ ১৯ চেকপোস্টে কড়া তল্লাশি, আকাশপথেও নজরদারি’ চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে বিজিবি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচন উপলক্ষে জেলার সীমান্তবর্তী এলাকার কিছু বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নির্বাচনী নিরাপত্তায় বিজিবির ‘নিশ্ছিদ্র ব্যুহ’ ডগ স্কোয়াড ও হেলিকপ্টারে আকাশ-পাতাল টহল, মাঠে ১৫ প্লাটুন’ সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বর্ডার গার্ড বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে শিবগঞ্জ উপজেলায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ভোলাহাট উপজেলায় ৪ প্লাটুন, নাচোল উপজেলায় ২ প্লাটুন এবং গোমস্তাপুর উপজেলায় ২ প্লাটুন—মোট ১১ প্লাটুন মোতায়েন থাকবে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সদর উপজেলায় ৪ প্লাটুন মোতায়েন করা হবে। ফলে জেলায় সর্বমোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। বক্তব্যে আরও জানানো হয়, সারাদেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট ও হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট