1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

জনগণের জানমালের নিরাপত্তা ও উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই

সাতক্ষীরা প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩২০ বার পড়া হয়েছে

জনগণের জানমালের নিরাপত্তা ও উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা :

তালায় ধানদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সভায় এমপি প্রার্থী হাবিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তালায় ধানদিয়ায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বিকালে ধানদিয়ার ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে নির্বাচনী জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক দু,বারের এমপি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

ধানদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক সি.সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যযান মো. জাহাঙ্গীর আলম,সাবেক ইউপি চেয়ারম্যান এস. এম লিয়াকত হোসেন, কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এম.এ রকিব।

বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান,সি.যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ,সেচ্ছোসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন,তালা-কলারোয়ার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে এবং আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে হবে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা ও মানুষের অধিকার নিশ্চিত করতে বিএনপি চিরকাল বাংলাদেশের মানুষের বিশ্বস্ত রাজনৈতিক দল হিসাবে কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট