1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

চুয়াডাঙ্গায় নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার: যুবককে অর্থদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার: যুবককে অর্থদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি অমান্য করে নির্ধারিত সময়ের আগে প্রচার মাইক ব্যবহার করায় মো. হাসান নামে এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ২৩ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আইন অনুযায়ী দুপুর ২টার আগে নির্বাচনী প্রচারণার মাইক ব্যবহার নিষিদ্ধ। তবে অভিযুক্ত হাসান পিটিআই মোড় এলাকায় নির্ধারিত সময়ের আগেই ‘ধানের শীষ’ প্রতীকের প্রচার মাইক বের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। জনসমক্ষে বিধিবহির্ভূত প্রচারণার সত্যতা মেলায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ২৭(২) ধারা লঙ্ঘনের দায়ে খেজুরতলা এলাকার মো. হাতেমের ছেলে মো. হাসানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। জনস্বার্থে এবং নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”

নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সকল প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে পুনরায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট