1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়।ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আমিনুল ইসলাম, বিএনপির কৃষক দলের আহবায়ক মোঃ তসিকুল ইসলাম তসি, মোঃ মতিউর রহমান মতি, বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ হারুনুর রশীদ বলেন, তাঁর ইশতেহারে সর্বমোট ১৯টি মৌলিক অধিকার ও উন্নয়নমূলক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে—দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, নারীদের নিরাপত্তা ও সম্মান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা নিশ্চিতকরণ, তদবির ও নিয়োগ বাণিজ্য বন্ধকরণ।
এছাড়াও তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা ও যুব সমাজের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, কৃষি আধুনিকীকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পরিবেশ উন্নয়ন, সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন আসনে রূপান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট