1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

চট্টগ্রাম মহানগরীর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবনতি, অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে- মুহাম্মদ নজরুল ইসলাম

সৈয়দ মোহাম্মদ কায়সার
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম ২১ জানুয়ারি ২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশব্যাপী খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের দৌরাত্ম্য জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সকল সন্ত্রাসী ও খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি মঙ্গলবার বাদে মাগরিব দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীসহ চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত খুনীদের এখনো গ্রেফতার না হওয়া প্রশাসনের দুর্বলতা ও নির্লিপ্ততারই প্রমাণ। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে সমাজে অপরাধ আরও উৎসাহিত হবে।

তিনি বলেন, দেশে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অপরিহার্য। কালো টাকা ও ঋণ খেলাপীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হলে নির্বাচন নিয়ে নিরপেক্ষতার প্রশ্ন থেকেই যায়। প্রশাসনের ভূমিকা নিয়েও জনগণের মধ্যে গুরুতর সন্দেহ সৃষ্টি হয়েছে।

মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ রক্ষায় পরিবর্তন ও সংস্কারের পক্ষে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। পরিবর্তন না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। তাই জুলাই আন্দোলনের অর্জনসমূহ রক্ষায় জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার জন্যও ‘হ্যাঁ’ ভোট দেওয়া সময়ের দাবি।

তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাঈল, ড. আ ম ম মাসরুর হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট