1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

দিঘলিয়া উপজেলায় ব্র্যাকের উদ্যোগে ৩০০ কম্বল বিতরণ- মানুষের পাশে আমরা ব্র্যাক

জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

দিঘলিয়া উপজেলায় ব্র্যাকের উদ্যোগে ৩০০ কম্বল বিতরণ- মানুষের পাশে আমরা ব্র্যাক

জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধি :

“মানুষের পাশে আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকেলে দিঘলিয়া ব্র্যাক কার্যালয়ে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (খুলনা) মোহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক সমেন বাওয়ালী, মোঃ মফিজুল হক, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমানসহ ব্র্যাক দিঘলিয়া শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক মনে করে মানুষের পাশে দাঁড়ানো কেবল একটি সাহায্য নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শীতজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা।বক্তারা আরও জানান, এই কর্মসূচির আলোকে খুলনা জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট