1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার সিপিএসসি,র‍্যাব-৫

রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল গ্রেফতার সিপিএসসি, র‍্যাব-৫

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন’ রাজশাহী প্রতিনিধি:

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ইং ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল-১৬.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি ১। মোঃ রবিউল ইসলাম রবি (৪০), পিতা-মোঃ আহম্মদ আলী, সাং-আলীগঞ্জ পশ্চিমপাড়া, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর’ কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ক। ইয়াবা-৪০০ পিচ উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশী করে মোট ৪০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
ধৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট