1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস :ম.ম.রবি ডাকুয়া -বাগেরহাট: জাটকা সংরক্ষণে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। শুক্রবার ( ১৬ জানুয়ারি) মোংলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোংলা দিগরাজ নৌ ঘাঁটির বাংলাদেশ নৌ- বাহিনীর একটি দল সহায়তা করে। মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে অবৈধ জাল ব্যবহার করে মোংলা পশুর নদীতে মাছ শিকার করছে।এতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকে পড়ে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি।
‎
‎তিনি আরও জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে দুইটি বড় নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
‎মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। তিনি আরো বলেন,ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় ৮ মাস এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎১ নভেম্বর থেকে ১০ জুন ( আট মাস) মৎস্য সম্পদ ঝাটকা সংরক্ষণ মাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট