1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….!

সীমান্তের শূন্য রেখার নিকটে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

সীমান্তের শূন্য রেখার নিকটে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান বেশ ভালভাবে প্রতিহত করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মাদক চোরাকারবারীদের দৌরাত্ম্য ঠেকাতে তৎপর এই ব্যাটালিয়নের চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল (১৬ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় উপজেলার সীমান্ত মেইন পিলার ১৮৩ হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩০ বোতল ফেন্সিডিল এর বিকল্প নেশাজাতীয় (এসকাপ ডিএক্স) সিরাপ আটক করতে সক্ষম হয়। তবে চোরাকারবারীরা টহল দলের ধাওয়া খেয়ে মালামাল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক মাদকদ্রব্যের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০২ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ২০০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২১০০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট