1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

সাতক্ষীরায় ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এরা হলো- শহরের পলাশপোল এলাকার মোঃ আমিনুল সরদারের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত (২৫), কামালনগর এলাকার মৃত রাজ্জাক এর ছেলে মোঃ রাকিব হোসেন (২০) ও একই এলাকার মৃত মুকুল হোসেন এর ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)।

সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করা হয়। এসময় ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেলসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

সেনা ক্যাম্প সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত সাতক্ষীরা জেলার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে‌ গ্রেফতারকৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতারকৃত আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট