1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

রাউজানে প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিনের অর্থায়নে ৪ কিলোমিটার আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) :

 

চট্টগ্রামের রাউজানে প্রবাসী ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ জসিম উদ্দিনের অর্থায়নে ৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ৪ কিলোমিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সড়কটি কাপ্তাই সড়ক থেকে উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া–হামজার পাড়া পর্যন্ত বিস্তৃত। এলাকাবাসী সড়কটির নামকরণ করেছেন “আলহাজ জসিম উদ্দিন সড়ক”।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বড়ঠাকুর পাড়া বাজার মোড়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজ ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন–এর প্রতিষ্ঠাতার বড় ভাই, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ রফিক।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রেজাউর করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিনের মেঝ ভাই ও ফাউন্ডেশনের পরিচালক ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ মোক্তার আহমদ।
প্রধান আলোচকের বক্তব্য দেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। উদ্বোধনী বক্তব্য দেন সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তাজুল ইসলাম (স্বাগত বক্তব্য) এবং সাংবাদিক তৈয়ব চৌধুরী (শুভেচ্ছা বক্তব্য)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রমজান আলী।
এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ মুহাম্মদ ইয়াছিন, ফারুখে আজম, ফরিদুল ইসলাম আনসারী, সরোয়ার আলম, প্রকৌশলী নুর আম্বিয়া, আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের ম্যানেজার মুহাম্মদ জাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ সিহাবুদ্দীন সুলতানী আল কাদেরী।
জানা গেছে, সড়কটি ২০ থেকে ২২ ফুট প্রশস্ত করে উন্নতমানের লোহা, বিদেশি পাথর ও সিলেটের বালু ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে। আগামী ১৫–২০ দিনের মধ্যে সড়ক ঢালাই কাজ সম্পন্ন হবে। পাশাপাশি সড়কের দু’পাশে স্টিলের খুঁটিতে শতাধিক সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপন করা হবে। প্রতিটি লাইটে ব্যয় হবে প্রায় ৫০ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে প্রবাসী ব্যবসায়ী আলহাজ মুহাম্মদ জসিম উদ্দিন এই সড়কটিকে টেকসই ও দীর্ঘস্থায়ী করার উদ্যোগ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক থেকে ছয়বার সেরা রেমিটেন্স প্রেরণকারীর পুরস্কারপ্রাপ্ত এই প্রবাসী ব্যবসায়ী এর আগেও নোয়াপাড়া ও রাউজান এলাকায় শতকোটি টাকা ব্যয়ে অন্তত ৮ থেকে ৯টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও পুনর্নির্মাণ করেছেন। উন্নতমানের টেকসই সড়ক নির্মাণের জন্য কৃতজ্ঞতা স্বরূপ স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সড়ক তাঁর নামেই উৎসর্গ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট