1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

বিজয় দিবসে শহীদ স্মরণে বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র নেতৃবৃন্দের শ্রদ্ধা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

 

আজ মহান বিজয় দিবস বাংলাদেশের ৫৫ তম বিজয় দিবসে ১৬ ডিসেম্বর ২০২৫
ঠিক ১২:০১ মি.শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন ‘বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান,সহ-সভাপতি দৈনিক মানব সময়ের সম্পাদক ,সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার, মহাসচিব এম নজরুল ইসলাম খান, সাংবাদিক মোঃ বেলাল হোসেন, সাংবাদিক মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ রুবেল হোসেন, মোঃ রফিকুল ইসলাম আকন,সাংবাদিক মোঃ নূর নবী, সাংবাদিক এইচ এম শাহিন আলম,সাংবাদিক মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধিন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। বীর শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলতে পারছি। শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।
তাঁরা আরও বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আদর্শকে ধারণ করে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিক সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশপ্রেম, সততা ও নৈতিকতার চর্চায় অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট