1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা। 

৩৮ নং ওয়ার্ডের নিচিন্তা পারায় শফিউল আলমের গণসংযোগে জনতার স্বতঃস্ফূর্ত সাড়া

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

প্রেস রিলিজ, চট্টগ্রাম, ২৩ জানুয়ারি ২০২৬

৩৮ নং ওয়ার্ডের নিচিন্তা পারায় শফিউল আলমের গণসংযোগে জনতার স্বতঃস্ফূর্ত সাড়া

চট্টগ্রাম নগরীর ৩৮ নং ওয়ার্ডের নিচিন্তা পার এলাকায় আজ গণসংযোগ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। এ সময় তিনি এলাকার ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যা শোনেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে শফিউল আলম বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নানা অবহেলা ও বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে এলাকাবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করা, মাদক-সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত সমাজ গড়া এবং নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান অঙ্গীকার।”এ সময় এলাকাবাসী তাদের জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, নিরাপত্তা, কর্মসংস্থান ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শফিউল আলম মনোযোগ দিয়ে সেসব কথা শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী শফিউল আলমের সহজ-সরল আচরণ, আন্তরিকতা ও জনসম্পৃক্ত রাজনীতির প্রশংসা করেন এবং আগামীর পরিবর্তনের আশায় তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।উল্লেখ্য, ধারাবাহিক গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে শফিউল আলম নগরীর বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে চলেছেন।প্রেরক:

মিডিয়া সেলমোহাম্মদ শফিউল আলম

চট্টগ্রাম-১১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট