1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

৫২ এর ভাষা শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করছি: শ্রদ্ধা নিবেদনে – দোস্ত মোহাম্মদ ভাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল ( জাসাস), চট্টগ্রাম ।

সৈয়দ মোহাম্মদ কায়সার,, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি 
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

 

 

দিবসটি উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়ে   দোস্ত মাহমুদ ভাই তার এক  বিশেষ বিবৃতি দিয়েছেন। বাণীতে তিনি বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় এবং গৌরবের প্রতীক। ৫২-র ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে মজবুত করেছে। একুশের এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা।”

দোস্ত মোহাম্মদ ভাই  আরও যোগ করেন, “১৯৭১ সালের স্বাধীনতা অর্জন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, আমরা সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করি এবং বিশ্বের সকল বিপন্ন ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সচেষ্ট হই।”

দোস্ত মোহাম্মদ ভাই বলেন , “গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

একুশের প্রেক্ষাপট: রক্তঝরা সেই দিন

১৯৫২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ‘উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা’ এমন একতরফা ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল বাংলার ছাত্রসমাজ। সব বাধা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত, জব্বার ও শফিউরসহ নাম না-জানা অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই পরবর্তীকালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র অর্জনের প্রেরণা জুগিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট