1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

সুনামগঞ্জে ইউনিয়ন পরিষদ ভাঙচুর: ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ, সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল

Md Shahidul islam
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। একই সঙ্গে অভিযুক্তের মাদক সেবন ও এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ৪ নং মধ্যনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুছ ছাত্তার (৪৫)-কে ফোন করে অভিযুক্ত মেহেদী হাসান জরুরি কথা বলার কথা জানান। চেয়ারম্যান তাকে অফিসে আসতে বলেন। কিছুক্ষণ পর তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে কথাবার্তার একপর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন।

চেয়ারম্যানের অভিযোগ, কথোপকথনের এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরিষদের বিভিন্ন বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করে কাজ করার দাবি জানান। এ সময় তিনি অফিসকক্ষে থাকা ৫-৬টি চেয়ার, একটি টেবিল, গ্লাসসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এতে আনুমানিক ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়ার হুমকি দেন এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুছ ছাত্তার মধ্যনগর থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে, অভিযুক্তের মাদক সেবন ও এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে এসব ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মধ্যনগর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট