1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

সিকদারের টেক থেকে বড় ঠাকুরপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

সিকদারের টেক থেকে বড় ঠাকুরপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):

  • রাউজান উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের সিকদারের টেক থেকে বড় ঠাকুরপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় পূর্ব গুজরা ইউনিয়নের ৫, ৬, ৮ ও ৯নং ওয়ার্ড এলাকার জনগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
    মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা-পানিতে এবং শুষ্ক মৌসুমে ধুলোবালিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। ফলে স্কুলগামী শিক্ষার্থী, রোগী, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
    বক্তারা আরও জানান, এই সড়কটি ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ, অলিমিয়া হাট, ৫নং ওয়ার্ড পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ক্লিনিক, বড় ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়, অলিমিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুল, হামজার পাড়া, নতুন বাজারসহ মসজিদ, মঠ, মন্দির ও বিহারসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের যাতায়াতের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে সড়কটির বেহাল দশা পুরো এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
    মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা ও নোয়াপাড়ার কৃতি সন্তান, মধ্যপ্রাচ্যের বিশিষ্ট ব্যবসায়ী এবং আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন সাহেবের প্রতি মানবিক আবেদন জানানো হয়। বক্তারা বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা হলে এলাকাবাসী চিরকৃতজ্ঞ থাকবে।মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।এ সময় পূর্ব গুজরা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।নিবেদক:১০নং পূর্ব গুজরা ইউনিয়নের ৫, ৬, ৮ ও ৯নং ওয়ার্ডের গ্রামবাসী ও সর্বসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট