1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

জি এম শরিফুল ইসলাম সানু সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহি বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক রাকিবুল ইসলাম অপু (২১) নিহত হয়েছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের ইলিশপুর নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাকিবুল ইসলাম অপু যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস কলারোয়ার ইলিশপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়ির সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নছিমন চালক অপু ছিটকে রাস্তার উপর পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে কলারোয়া থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন।তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও নসিমনটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট