1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পৈত্রিক সম্পত্তি বঞ্চিত করতে বোন মমতাজ কে হামলা চালিয়েছে ভাই সাহাবুদ্দিন: অভিযোগ বোনের পরিবারের…! পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে ৩ জন কৃষকের মৃত্যু, আহত ১ রাউজানে হিংগলা নাথপাড়াস্হ চৌষট্টি মোহন্ত ভোগ ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” —এম নজরুল ইসলাম খান শাহজাদপুরে ব্যবসায়ীর কাছে চাঁদার দাবিতে বাবা-ছেলেকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়েছেন পতেঙ্গায় স্বামী নয়ন ও বোন জামাই মোর্শেদের নির্যাতনের শিকার রিমার সংসার নিয়ে নয় ছয়ের অভিযোগ….! চন্ডিপাশা ইউনিয়নের মেম্বারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিএনপির নেতার চন্ডিপাশা ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন  বিএনপির নেতা চুয়াডাঙ্গার কৃতী সন্তান তারিকুল পাবনা সদর থানার নতুন ওসি খুলনায় হাসপাতালের সামনে ভিক্ষুকের মৃ’ত্যু.

শাহজাদপুরে ব্যবসায়ীর কাছে চাঁদার দাবিতে বাবা-ছেলেকে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে কুপিয়েছেন

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারে চাঁদার দাবিতে এক ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) শাহজাদপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌরসভার দাবারিয়া মহল্লার চেনি (৪০) ও জালাল (৩০)।
এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে দ্বারিয়াপুর রবীন্দ্রনাথ কাচারি বাড়ি বাজারে কাপড় ব্যবসায়ী মানিক মিয়া (৫২) ও তার ছেলে অন্তর (২৫) সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হন।
পুলিশ জানায়, এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্যান্য জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। “সন্ত্রাসীরা যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না”—বলেন ওসি সাইফুল ইসলাম।
এদিকে এই হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সর্বস্তরের মানুষ। মানববন্ধনে বক্তারা বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা না পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এই হামলা চালায়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি হাফিজুর রহমান এবং ওসি সাইফুল ইসলাম। এ সময় তারা দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সার্কেল এসপি হাফিজুর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের কোনোভাবেই শাহজাদপুরে জায়গা দেওয়া হবে না। এসব অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”
বর্তমানে এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা জোরদারের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে আরো জানান তারা আরো জোরদার করেছেন এবং সব ঘটনা উদঘাটন করার তৎপর যা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট