
আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি রাজশাহী ঃ
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ইং ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত্রী-২১.৪৫ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল বড়পুকুরিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ শামসুদ্দিন (৪৫), পিতা-মোঃ নাসির আলী, সাং- বইকুড়ি মন্ডলপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত অ্যালকোহল-২৬২ বোতল (২৬.২ লিঃ), মোবাইল-০১টি, নগদ-১২০০/-টাকা উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫. সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল বড়পুকুরিয়া নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। অত:পর উক্ত তারিখ অভিযান পরিচালনা করে মাদকের ০১ জেন আসামিকে আটক করে এবং ২৬২ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে।
এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। ধৃত আসামী দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল। উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।