1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান  রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত ওয়ারেন্টের আসামি হয়েও প্রকাশ্যে ইউপি সদস্য— ভোটের প্রচারণায় অংশগ্রহণে প্রশ্ন

রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন-এর পারিবারিক মিলনমেলা–২০২৬ অনুষ্ঠিত

মো:জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি রাজশাহী
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন-এর পারিবারিক মিলনমেলা–২০২৬ অনুষ্ঠিতপলিটেকনিক এলামনাই এসোসিয়েশন-এর উদ্যোগে পারিবারিক মিলনমেলা–২০২৬ (৩০ জানুয়ারি)  রাজশাহীর সিক্সটি ফোরটি কনভেনশন হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে সারাদিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র অন্তরবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: কবির হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এলামনাই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী হচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন এর সভাপতি প্রকৌ. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রাক্তন শিক্ষক (অব:) খাইরুল ইসলাম, খাদ্য অধিদফতরের ডেপুটি ডিরেক্টর (অব:) প্রকৌ. একরামুল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক প্রকৌ. জিয়া উদ্দিন আহমেদ,

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ আবু হানিফ, উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, আইডিইবি রাজশাহী জেনিকের আহ্বায়ক প্রকৌ. এ আর জামিল ইদি, সদস্য সচিব প্রকৌ. আহসান হাবীব, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার আহমদ আল মঈন পরাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর চীফ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ,  রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌ. ইকবাল হাসান বাচ্চু, প্রকৌ. হাফিজুর রহমান চঞ্চল, প্রকৌ. আবুল কালাম আজাদ,কার্যনির্বাহী সদস্য মো: হাফিজুল হক হ্যাপিসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট প্রকৌশলী ও অতিথিবৃন্দ। এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য, সিনিয়র এলামনাই ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ১৯৭১ সাল ও ৫ আগস্ট ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন এবং রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট এর ঐ সকল শিক্ষার্থী যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্বার শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আইডিইবি রাজশাহী জেনিকের সদস্য সচিব প্রকৌ. আহসান হাবীব।

এরপর শুভেচ্ছা বক্তব্য পেশ করেন রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক প্রকৌ. রেজাউল হুদা কোকো।

মিলনমেলায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চাকুরীতে সহায়তা প্রদান, সদস্যদের প্রয়োজনীয় সহায়তা, সামাজিক কর্মকাণ্ড হিসেবে শীতবস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ।

শেষে অতিথিবৃন্দ রাজশাহী পলিটেকনিক এলামনাই এসোসিয়েশন-এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য আরিফুল ইসলাম। সার্বিক সহযোগীতায় ছিলেন জাহিদুল ইসলাম সজল, সবুজ মাহমুদ, এম এ ইসলাম জয়, সোহানুর ইসলাম সবুজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট