1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

রাউজান মধ্যম সুলতানপুরে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২য় চতুষপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

Md Shahidul islam
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম সুলতানপুর জলদাশ পাড়া সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২য় তম চতুষপ্রহরব্যাপী মহোৎসব ও শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

২২ ও ২৩ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী এ মহোৎসব উপলক্ষে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা, চণ্ডীপাঠ, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।
শ্রীমদ্ভগবদ গীতা পাঠ পরিবেশন করেন সুবল শীল ও তাঁর দল, যা উপস্থিত ভক্তদের মাঝে গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

শ্রী শ্রী লোকনাথ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সুজন দাশের উদ্যোগে এবং মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি দুলন দাশ, অপু দাশ ও চন্দন দাশ; সাধারণ সম্পাদক রূপন দাশ (নারু); সহ-সাধারণ সম্পাদক উত্তম দাশ; অর্থ সম্পাদক নিশান দাশ ও দোলন দাশ; সহ-অর্থ সম্পাদক রাজীব দাশ, হরি দাশ, রকি দাশ, শান্ত দাশ, রাজেন দাশ ও সাগর দাশ; সাংগঠনিক সম্পাদক সুজন দাশ, সমীর দাশ, ধ্রুব দাশ, ইমন দাশ, মিঠু দাশ ও দূর্জয় দাশ; সাংস্কৃতিক সম্পাদক সূর্য দাশ ও জয়ন্ত দাশ; সহ-সাংস্কৃতিক সম্পাদক আকাশ দাশ, সাগর দাশ ও রনজিত দাশ; প্রচার সম্পাদক শ্রাবণ দাশ ও সুজিত দাশ; সহ-প্রচার সম্পাদক রিজু দাশ, অপূর্ব দাশ ও মঙ্গল দাশসহ সকল সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ সমবেত হন। দিনব্যাপী নামসংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট