1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

রাউজানে ডাবুয়া ধানের শীষের প্রচারণা সভা অনুষ্ঠিত

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাবুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গত ১লা ফেব্রুয়ারি রবিবার বিকেলে ডাবুয়াস্থ বটতলী খেলার মাঠ প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ সাকের কাদের চৌধুরীর সহধর্মিণী, বিশিষ্ট সংগঠক ও উদ্যোক্তা ফারনাজ আলেম চৌধুরী।
ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোঃ কামাল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক সভাপতি এরশাদ চৌধুরী, ইন্সক্যাপ লাইস শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান মামুন, ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন, বিএনপি নেতা বদিউল আলম তালুকদার ও টুন্ডু বড়ুয়া।
উপজেলা যুবদল নেতা ফোরকান উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক, আহমেদ সুয়েকানো চৌধুরী, বিএনপি নেতা সোলায়মান মেম্বার, নাছির উদ্দিন, মোহাম্মদ অসরু, কাজী জাহাঙ্গীর আলম, মিয়া সওদাগর, যুবদল নেতা নুরুল আলম কালু, মোহাম্মদ হেলাল, আব্দুল মন্নান, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সহিদ, মোহাম্মদ এনাম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জমির, আবু বকরসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীর বিজয় অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট