1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

রাউজানে অন্নদা ঠাকুরের ১৩৫ তম শুভ আবির্ভাব উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):

 

চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরায় শ্রীশ্রী রামকৃষ্ণ স্বপ্নাদিষ্ট পরম পুরুষ, উত্তর গুজরার সুসন্তান, বিশ্ববন্দনীয় মাতৃসাধক এবং কলকাতাস্থ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা সংঘগুরু শ্রীশ্রী অন্নদা ঠাকুরের ১৩৫ তম শুভ আবির্ভাব উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ষোড়শ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চারদিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, নগর কীর্তন, সমবেত প্রার্থনা, শুভ অধিবাস কীর্তন, গীতাপাঠ, চণ্ডীপাঠ, শ্রীশ্রী রাধাকৃষ্ণ পূজা, শ্রীশ্রী আদ্যা মায়ের পূজা, শিব পূজা, শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, ষোড়শ প্রহর মহানাম সংকীর্তন এবং অন্নপ্রসাদ আস্বাদন।

১১ ডিসেম্বর গীতাপাঠ শুভ আর্শীবাদক আদ্যাপীঠ মন্দিরের প্রধান পূজারী পণ্ডিতপ্রবর শ্রী তপন চক্রবর্ত্তী।

১২ ও ১৩ ডিসেম্বর শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভারম্ভ হয়। এসময় অহোরাত্র মহানাম সংকীর্তন ও ভক্তদের জন্য অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

সার্বিক তত্ত্বাবধানে শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা পরিষদের ট্রাস্টি কাঞ্চন তালুকদার ও ট্রাস্টি বরুণ মজুমদার।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক সজল কান্তি কর সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

১৪ ডিসেম্বর শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের পূর্ণাহুতির মাধ্যমে এ মহতী ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট