1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

মৃদু শৈত্য প্রবাহের কবলে চুয়াডাঙ্গা, জনজীবন স্থবির

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

 

পৌষের মাঝে এসে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্য প্রবাহ শুরু হয়েছে। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সড়ক-মহাসড়ক ও ফসলের মাঠ। একইসঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় বেড়ে গেছে শীতের তীব্রতা। ফলে শীতে কাবু চুয়াডাঙ্গার জনজীবন।

অদ্য ২৬ ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ। এতে কাবু হয়ে পড়েছে লাখো মানুষ। হিমেল বাতাসে ক্রমেই শীত বাড়ায় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান,
শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া বয়ে যাচ্ছে মৃদু শৈত প্রবাহ। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

সারাদেশের মতো কুয়াশায় ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। দুপুর গড়িয়ে গেলেও মিলছে না সূর্যের দেখা। শীত জেঁকে বসেছে চারিদিকে। ভোর থেকে সকাল পর্যন্ত বাইরে লোকজনের উপস্থিতিও অনেকটাই কমে গেছে। তবে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও খোলা আকাশের নিচে থাকা অসহায়দের। স্বাভাবিক কাজ কর্মে যেতে পারছে না তারা। ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বেলে শীত নিবারনের চেষ্টা করছে। এ দিকে শীত থেকে বাঁচতে শীতবস্ত্রের দোকানগুলোতে বেড়েছে মানুষের ভিড়।

হাসপাতাল গুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ, শিশু, নারী ও রোগীরা। শীতের কারণে বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। এছাড়া কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে।

শৈত্য প্রবাহের কবল থেকে রক্ষায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে জেলা প্রসাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলার ৪ উপজেলায় নগদ ২৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেই টাকা দিয়ে ৮ হাজার কম্বল কেনা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে দুই দফায় ৬ হাজার ২৫০ পিছ কম্বল এবং বেসরকারি ব্যবস্থপনায় ৫০০ কম্বল আমরা পেয়েছি যা শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট