1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

মাদক গডফাদার জুয়েলের বিপক্ষে প্রতিবাদী সন্তান! বলির পাঠা বাবা’ নিঃস্ব পরিবার’ তদন্তের আবেদন ইউনিয়ন বাসীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মাদক দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন’ জেলা জুড়ে আলোড়ন! এলিট ফোর্স আবারও বেপরোয়া!  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:ষড়যন্ত্র করে অবৈধ মাদক হেরোইন দিয়ে নিরিহ ব্যক্তীকে র‍্যাব কর্তৃক আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রোববার দুপুরে স্থানীয় একটি প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।এ সময় গ্রেফতার এবরান আলীর ছেলে আলী হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমার আব্বা এবরান আলী একজন কৃষক এবং পরিবারের একমাত্র উপার্জণকারী। মাদক ক্রয় বিক্রয়ের সাথে তার কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল রানা র‍্যাবকে ব্যবহার করে ৩ কোটি হেরোইন দিয়ে তাকে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। যা অবাস্তব ও অসম্ভব বিষয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ সময় তিনি আরো বলেন, আমি একজন সাংবাদিক হওয়ায় এলাকার মাদক ব্যবসায়ীদের নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুয়েল মেম্বার আমাকে একাধিকবার মারধর করে হত্যার হুমকি দেয়। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আইনশৃংখলা বাহিনী এমন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার না করেও তাদের সহযোগীতায় এলাকার অসহায় নীরিহ খেটে খাওয়া মানুষদের নানাভাবে হয়রানী করে মিথ্যা মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করে নিয়ে যায়। আর তাই র‍্যাবের হাতে মিথ্যা মামলায় আটক এবরান আলীর মুক্তি ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের গ্রেফতারের জোড় দাবী জানান ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট